উন্নয়ন প্রকল্প
প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেক বৈঠক, ১৫ প্রকল্পের অনুমোদন পিছিয়ে
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে। রোববার (২৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদন প্রক্রিয়ায় ভোগান্তি ও দীর্ঘসূত্রতা কমাতে ওয়ানস্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদারদের অযৌক্তিকভাবে মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রবণতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন
রাজধানীর গণপরিবহনব্যবস্থা সম্প্রসারণে মেট্রোরেলের তিনটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। তিন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা।
একনেকে উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এ সভা হওয়ার কথা রয়েছে।
ময়মনসিংহে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ২০২৬-২৭ অর্থবছরের এডিপি সাধারণ খাতের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা জনকল্যাণমূলক কাজে বরাদ্দকৃত অর্থ শতভাগ স্বচ্ছতার সাথে ব্যবহারের আহ্বান জানান।
উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে নির্দেশনা প্রধানমন্ত্রীর
সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রবণতা ঠেকাতে সম্ভাব্যতা সমীক্ষা, প্রকল্প মনিটরিং, ভূমি অধিগ্রহণ ও ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।